নতুন বছরের শুরুতে কেমন যেন ছন্নছাড়া দেখাচ্ছে বার্সেলোনাকে
সেদিনের মতো এবারও মনে হচ্ছিল না বার্সা জিতবে। মেসি ত্রাণকর্তা হয়েই রক্ষা করেছেন দলকে। তাঁর শেষ মুহূর্তের ফ্রি কিকের গোলেই কোনোমতে মান রক্ষা করেছে লুইস এনরিকের দলের। এই ড্রয়ে লিগে একটি ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে রইল বার্সেলোনা।
২০০৮ সালের পর ভিয়ারিয়াল বার্সেলোনাকে হারাতে পারেনি। ইতালীয় ফরোয়ার্ড নিকোলা সানসোনের গোলে এগিয়ে সে স্বপ্নটা ভালোভাবেই দেখছিল তারা। এর ওপর কালই ঘোষণা এসেছিল ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালের জন্য নতুন স্পনসরশিপ চুক্তি। এই চুক্তির পর এল মাদ্রিগালের নাম বদলে করা হবে সেরামিক স্টেডিয়াম। এমন একটা দিনে বার্সেলোনার বিপক্ষে জয় দিনটাতে অন্য রকম উৎসব নিয়ে আসত ভিয়ারিয়াল–সমর্থকদের মধ্যে।
কিন্তু যখন কোনো কিছুতেই গোল হয় না, মেসি গোল করেন ফ্রি কিক থেকে। কালও করলেন। ৯০ মিনিটে তাঁর ফ্রি কিক বার্সাকে এনে দিল ১ পয়েন্ট। আফসোস নিয়েই মাঠ ছেড়েছেন ভিয়ারিয়াল–সমর্থকেরা। এই ড্রয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের পেছনে, চারে রইল ভিয়ারিয়াল।
কোপায় গত ম্যাচে হেরে গিয়েও এনরিকে ইতিবাচক অনেক কথা বলেছেন। আর এবার তো ড্র। বার্সা কোচ বললেন, ‘এই ম্যাচের ইতিবাচক বিশ্লেষণ হতে পারে—আমরা ৩ পয়েন্ট আদায় করে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। আমার তো মনে হয়, আমরা ৩ পয়েন্ট তুলে নেওয়ার খেলাটাই খেলেছি। এখনো মৌসুমের অর্ধেকটা বাকি। আমি নিশ্চিত, আমাদের লিগ লড়াইয়ে খুব ভালোভাবে থাকার সুযোগ আসবে।’
No comments:
Post a Comment